বরেণ্য রাজনীতিবিদ এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে দোয়া ও শোক প্রকাশ
-পীর সাহেব চরমোনাই
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
আজ ১২ জুলাই রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।
শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। আইনজীবি হিসেবে একজন সফল ও বিজ্ঞ আইনবিদ ছিলেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। ফ্যাসিবাদের আমলে নিপিড়িত মানুষের পাশে তিনি আইনি সহায়তা নিয়ে দাড়িয়ে ছিলেন। আল্লাহ-র কাছে দোয়া করি, মহান আল্লাহ যেনো তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচুস্থানে জায়গা দেন।
পীর সাহেব চরমোনাই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের জন্য সবরে জামিল ইখতেয়ার করার তৌফিক কামনা করেন।
বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ