বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়; উন্নয়নে ঢাকা সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন আনতে হবে
-শেখ ফজলুল করীম মারুফ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পীর সাহেব চরমোনাই ঘোষিত মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের করা বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে রয়েছে আমাদের ঐহিত্যবাহী গৌরবের শহর ঢাকা। বাসযোগ্যতার দিক থেকে বাংলাদেশের রাজধানীর নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক। এটা আমাদের জন্য লজ্জা ও কলংকের বিষয়। ঢাকাকে বসবাসযোগ্য করতে হলে ঢাকা সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন আনতে হবে। বাস্তবভিত্তিক পরিকল্পনা কঠোরভাবে পরিপালন করতে হবে।
মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেন, স্বাধীনতার পর থেকেই যারাই ঢাকা সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছে তারা কেউ-ই দায়িত্ব এড়াতে পারবেন না।
বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ