৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ভূমিধ্বসে নারী ও শিশু মৃত্যু বেদনাদায়ক; সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে -মাওলানা গাজী আতাউর রহমান

  • হোম
  • Books
  • ভূমিধ্বসে নারী ও শিশু মৃত্যু বেদনাদায়ক; সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে -মাওলানা গাজী আতাউর রহমান

ভূমিধ্বসে নারী ও শিশু মৃত্যু বেদনাদায়ক; সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ ৮ জুলাই, বুধবার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ বৃষ্টিপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অতিবৃষ্টি নিত্য বছরের ঘটনা হয়ে দাড়িয়েছে। আর অতিবৃষ্টিতে ভূমিধ্বস ও পাহাড়ধ্বসে মৃত্যুর ঘটনাও প্রতিবছরই ঘটছে। প্রতিটি মৃত্যুর পরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচেড়ে বসে কিন্তু কার্যকর কোন পদক্ষেপ নেয় না। ফলে পরের পর বছর এইরকম মৃত্যুর ঘটনা দেখতে হয়। আদতে এগুলো দুর্ঘটনা না বরং রাষ্ট্রীয় হত্যাকান্ড। কোন কার্যকর রাষ্ট্রে এই রকম চলতে পারে না। আজকেও রোহিঙ্গাক্যাম্পে নির্মিত মহিলা হেফজ মাদ্রাসার ওপরে পাহাড় ধ্বসে তিনজন ছাত্রী মৃত্যুবরণ করেছে। তাদের সবার বয়স নয় থেকে পনের বছর। এর আগে গত সোমবার রাতে ভূমিধসের ঘটনায় আশ্রয়শিবিরে নারী শিশুসহ অন্তত ৮ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। আজকে চট্টগ্রামেও দুইশিশু পাহাড়ধ্বসের ঘটনায় মৃত্যুবরণ করেছে। এসব মৃত্যু বেদনাদায়ক। এর পুনরাবৃত্তি রোধ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পাহাড়ধ্বসের ঘটনা কোন প্রাকৃতিক দুর্যোগ না বরং মানুষের করা অনিয়ম ও দুর্নীতির প্রতিক্রিয়া। বছরের পর বছর রাজনৈতিক ছত্রছায়ায় ও প্রশাসনকে ম্যানেজ করে পাহাড় কাটা হয়। দিনের পর দিন কাটা পাহাড়ে বাড়ি-ঘর করে মানুষ থাকে। কেউ কোন ব্যবস্থা নেয় না। রোহিঙ্গা ক্যাম্পের প্রায় পুরোটাই গড়ে তোলা হয়েছে পাহাড় কেটে। বিপদের হাত থেকে রক্ষা পেতে যে রোহিঙ্গাগণ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে আশ্রয় দিয়ে বিপদজনক পরিস্থিতিতে ঠেলে দিতে পারি না। আমাদের সীমাবদ্ধতা রয়েছে সত্য কিন্তু আশ্রয়প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ। যারা এর দায়িত্বে ছিলো তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিৎ।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে এখনই জরুরী পদক্ষেপ নিতে হবে। শুধু মাইকিং করাই সমাধান না বরং ঝুকিতে থাকা মানুষদের সরিয়ে নিতে হবে। আমরা ভূমি বা পাহাড়ধ্বসে আর কোন মৃত্যু দেখতে চাই না।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

অন্যান্য বই

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন