সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মুত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক প্রকাশ
রাষ্ট্রের বহু দশকের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের
-অধ্যক্ষ ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রড় বোঝায় ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আজ ২৫ মে, সোমবার দেয়া এক বিবৃতিতে আরো বলেন, ঈদ মানুষের জন্য আনন্দ নিয়ে আসে। কিন্তু ঈদ এলেই বাংলাদেশে জনমনে আতংক তৈরি হয়, প্রিয়জন হারানোর আশংকা তৈরি হয়। প্রতিবছর ঈদের সময় সড়ক দুর্ঘটনায় এতো বেশি মানুষ মারা যায় যে, ঈদ যেনো আমাদের জন্য মুত্যুর মিছিল নিয়ে আসে। রাষ্ট্রের দশকের পর দশক পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের। প্রতিটি দুর্ঘটনার পরে আলোড়ন ওঠে। রাষ্ট্রের কর্তারা বানী দেন, নানা কিছু করার প্রতিশ্রুতি দেন। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয় না। গত ঈদুল ফিতরের সময়েও মার্মান্তিক দুর্ঘটনায় দেশ কম্পিত হয়েছিলো। অনেক পদক্ষেপের কথা শোনাও গিয়েছিলো। কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই।
অধ্যক্ষ ইউনুছ আহমদ বিস্ময় প্রকাশ করে বলেন, রড় বোঝায় ট্রাকে যাত্রী উঠতে পারলো কেন? এই ট্রাক ঢাকা থেকে বের হয়ে বহু জায়গায় পুলিশের সামনে দিয়ে গিয়েছে, কেউ তাকে প্রশ্ন করে নাই; বা প্রশ্ন করলেও টাকা খেয়ে হয়তো যেতে দিয়েছে। এটা কেবলই দুর্ঘটনা না বরং এটা একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড।
বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ