৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে হাতপাখার প্রচার মাইকিংয়ের রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি

ঠাকুরগাঁও পৌরসভার ওয়াবদা কলোনি এলাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামের প্রচার মাইকিংয়ের রিকশার পথরোধ করে চারজন দুষ্কৃতকারী। এ সময় তারা রিকশাচালককে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে। রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের একজন রিকশার সামনের গ্লাস ভেঙে ফেলে এবং রিকশাচালককে আহত করে। পরে চারজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই (রবিবার রাতে) রিকশাচালক বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ হাবিবুর রহমানকে জানান। তিনি তাৎক্ষণিকভাবে রিকশাচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে রিকশাটি মেরামতের ব্যবস্থা করেন এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় আজ ১৯ অক্টোবর ২০২৬, সোমবার বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রিকশাচালককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় রিকশাচালকের জবানবন্দি নেওয়া হয় এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পুলিশ দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও পৌরসভা শাখার সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাধ্য হবে।

শেয়ার করুন

অন্যান্য জাতীয় নির্বাচন ২০২৬

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন