৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য

  • হোম
  • আন্তর্জাতিক
  • আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত International Conference of Asian Political Parties (ICAPP)-এর ১৩তম সাধারণ অধিবেশনের তৃতীয় দিনে (৬ নভেম্বর’২৬) চতুর্থ প্ল্যানারি সেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ সজল।

বক্তব্যের শুরুতে তিনি উপস্থিত সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি তাঁর বক্তব্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত সহযোগিতা জোরদারে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

প্রথমত, ইউরোপীয় ইউনিয়নের আদলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতাভিত্তিক একটি আঞ্চলিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন। এ কাঠামোর মাধ্যমে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য, রাজনৈতিক সম্পর্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অভিন্ন নীতিমালা ও প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নসহ পারস্পরিক সহযোগিতা, চুক্তি ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিতীয়ত, আইসিএপিপির সদস্যভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ইতিবাচক সম্পর্ক জোরদারের আহ্বান জানান। বিশেষ করে ডিজিটাল ক্যাম্পেইন ও অনলাইন রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও বিদ্বেষমূলক প্রচারণা পরিহার করে দায়িত্বশীল রাজনৈতিক চর্চা নিশ্চিত করার প্রস্তাব দেন।

তৃতীয়ত, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আইসিএপিপির উদ্যোগে একটি শক্তিশালী আঞ্চলিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব করেন। পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, আইসিএপিপির এবারের ১৩তম সাধারণ অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৯টি দেশের মোট ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

গত ৪ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চার সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছান। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য জননেতা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।

শেয়ার করুন

অন্যান্য আন্তর্জাতিক

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন