৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

অগ্নিকাণ্ডে বাংলাদেশি নয়জনের মৃত্যুতে শোক ভারত সরকার কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে -শাহ ইফতেখার তারিক

  • হোম
  • বিবৃতি
  • শোকবার্তা
  • অগ্নিকাণ্ডে বাংলাদেশি নয়জনের মৃত্যুতে শোক ভারত সরকার কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে -শাহ ইফতেখার তারিক

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক এক বিবৃতিতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে কলকাতার নাগরিক সেবাখাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কলকাতার সেবাখাত অনেকাংশে বাংলাদেশের ওপরে নির্ভরশীল। কিন্তু ভারত সরকার সেবাখাতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় ঝুঁকি নিয়েই সেবাখাত গড়ে উঠেছে যার জন্য আজকে বাংলাদেশের নয়জনকে জীবন দিতে হলো।

আজ ১৯ আগস্ট, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্মমহাসচিব এই শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,স্বজনদের কাছে হতাহতদের মরদেহ পৌছানোর দায়িত্ব ভারত-বাংলাদেশ দুই সরকারকে নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব আক্ষেপ করে বলেন, জানা যাচ্ছে তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ৫৫ বছর ধরে স্বাধীন একটা দেশের নাগরিকদের চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যাওয়া আমাদের জন্য হতাশার। এটা আমাদের চিকিৎসাখাতের ব্যর্থতার প্রতিক। স্বাধীনতার পরে যারাই সরকার পরিচালনা করেছে তাদের সকলকে এর দায় বহন করতে হবে।

শাহ ইফতেখার তারিক বলেন, বাংলাদেশের নাগরিকদের কোন দেশে যাওয়ার অনুমতি প্রদানের আগে সেখানকার নিরাপত্তা নিয়ে প্রাথমিক খোঁজ-খবর নেয়া সরকারের নৈতিক দায়িত্ব। কলকাতার সেবাখাতের ভঙ্গুরদশা নিয়ে সরকার নাগরিকদের কোন ধরনের সতর্কবার্তা দিয়েছে বলে আমরা জানি না। ফলে এই মৃত্যুর জন্য বাংলাদেশ সরকারের নৈতিক দায় রয়েছে।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ

শেয়ার করুন

অন্যান্য শোকবার্তা

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন