৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজির ইন্তেকালে পীর সাহেব চরমোনাই-এর শোক প্রকাশ

  • হোম
  • বিবৃতি
  • শোকবার্তা
  • মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজির ইন্তেকালে পীর সাহেব চরমোনাই-এর শোক প্রকাশ

 

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস-সুন্নাহ মেখল (মেখল মাদরাসা খ্যাত) এর মুহতামিম প্রবীণ আলেমে দ্বীন মাওলানা ওসমান ফয়জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গ্রীন লাইফ হসপিটালে মাওলানা ওসমান ফয়েজির মৃত্যু সংবাদে শোক প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, তিনি বহু আলেমের উস্তাদ ছিলেন। কিতাবী আলেম তৈরিতে মেখল মাদ্রাসা ও তার উস্তাদগণ যে ভূমিকা রেখে আসছে তা অবিস্মরণীয়। মাওলানা ওসমান ফয়েজি রাহিমাহুল্লাহ ছিলেন মেখলের ঐতিহ্যবাহী ধারার উজ্জল নক্ষত্র।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য শোকবার্তা

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন